বাংলাদেশ ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরিরামপুরে সারের ডিলারের বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ১০ জনের বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা গোপীনাথপুর মজম পাড়ায় সারের ডিলারকে কেন্দ্র করে বিরোধের জেরে এক কৃষককে লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রিপন তালুকদার (৩৮) নামে এক কৃষক ১০ জনের বিরুদ্ধে হরিরামপুর থানার সি.আর. আমলী আদালতে মামলা করেছেন।

মামলার নথি অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার গোপীনাথপুর মাঝমপাড়ার নিহাজ মোল্লার মুদির দোকানের সামনে এ ঘটনা ঘটে।

মামলায় অভিযুক্তরা হলেন—হাবিল ফকির (৪০), রাজিব (২৫), শহিদুল (৪৫), আলমগীর হোসেন রাজ (৩৮), নয়ন সরদার (৪০), ইউসুফ (৪০), রবি উল সরদার (৪০), আলাল সরদার (৫৮), সাইদুল সরদার (৩০) ও সেলিম ওরফে জাহাঙ্গীর (৩৫)।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, সার পাচার, বেশি দামে বিক্রি ও অবৈধভাবে সার মজুদের অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন অভিযুক্তরা তার পথরোধ করে মারধর করেন।

অভিযোগে আরও বলা হয়, এ সময় মামলার ১ নম্বর আসামি হাবিল ফকির লোহার রড দিয়ে কৃষক রিপন তালুকদারের মাথায় আঘাত করেন। এতে তার মাথায় গুরুতর জখম হয়। অন্য আসামিরা কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

হামলায় কৃষক রিপনের মাথা, হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয় বলে মামলার নথিতে দাবি করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।

বাদীর আরও অভিযোগ, হামলার সময় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। মামলা করলে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন তিনি।

মামলার আবেদনে বাদী দাবি করেছেন, ঘটনার ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শী ও অন্যান্য সাক্ষ্য-প্রমাণ রয়েছে।

এ ঘটনায় দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৩০৭, ৫০৬(২), ৩৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার আবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন বাদী।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

চীন-জাপান সফর শেষে দেশে ফিরলেন এমপি সেলিম রেজা, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা

হরিরামপুরে সারের ডিলারের বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ১০ জনের বিরুদ্ধে মামলা

Update Time : ০৩:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬